যবিপ্রবি ডিবেট ক্লাবের নেতৃত্বে আলভি-মুস্তাফিজ

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ১২ জুলাই ২০২৬ , ১০:৪৮ এএম


যবিপ্রবি ডিবেট ক্লাবের নেতৃত্বে আলভি-মুস্তাফিজ
ছবি: কোলাজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেট ক্লাবের ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর, বিদায়ী কমিটিকে সংবর্ধনা এবং ক্লাবের ধারাবাহিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আসিফ করিম আলভী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোস্তাফিজুর রহমান।

শনিবার (১১ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় এবং নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শ্রেয়া ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া আফরিন, সাংগঠনিক সম্পাদক রাগীব ইশরাক, কোষাধ্যক্ষ মুহতাসিম তাসফিয়া মাহিন, দপ্তর সম্পাদক অর্পিতা শিরীন স্বর্ণা, প্রশিক্ষণ ও বিতর্ক সম্পাদক লাবণী ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার শাহরিয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সামিউর রহমান, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. তৈহিদুল ইসলাম জয় এবং কার্যনির্বাহী সদস্য সুমাইয়া আহমেদ সামিরা, রায়হান হোসেন, মারুফ আহমেদ ও মো. কায়েস সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ নওশীন আমিন শেখ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), ড. ফারহানা ইয়াসমিন (ইংরেজি বিভাগ), ড. মোহাম্মদ আরমান ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ), আসিফ আব্দুল্লাহ (বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ), এবং ফারহা করিম সালাত (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ)। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান বলেন, “ডিবেট ক্লাব অন্য যে-কোনো ক্লাবের তুলনায় ভিন্ন, কারণ এটি সম্পূর্ণ দক্ষতাভিত্তিক একটি সংগঠন। এখানে নতুন শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণ ও নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়। ভবিষ্যতে ক্লাবগুলোর সাফল্য, কার্যক্রমের গতিশীলতা এবং অর্জনের ভিত্তিতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।”

নবনির্বাচিত সভাপতি মো. আসিফ করিম আলভী বলেন, “প্রথমেই ক্লাবের উপদেষ্টা ও সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমার ওপর আস্থা রেখে সভাপতির দায়িত্ব দিয়েছেন। প্রথম বর্ষ থেকেই ডিবেট ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে সিনিয়রদের কাছ থেকে রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় সম্পর্কে বাস্তবধর্মী শিক্ষা পেয়েছি। তাদের দিকনির্দেশনায় আমরা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছি। এমন প্রগতিশীল সিনিয়রদের পেয়ে আমরা সত্যিই সৌভাগ্যবান।”

বিদায়ী সভাপতি মোতালেব হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে সবচেয়ে বেশি সময় ও ভালোবাসা দিয়েছি ডিবেট ক্লাবকে। কমিটিতে থাকাকালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আজ দায়িত্ব হস্তান্তর হলেও একজন ডিবেটরের কখনো বিদায় হয় না। আমরা আজীবন এই ক্লাবের সদস্য হিসেবে ক্লাবের যে-কোনো প্রয়োজনে পাশে থাকব।”

আরও পড়ুন

অনুষ্ঠানের বিশেষ অতিথি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান বলেন, “ডিবেট ক্লাবকে বরাদ্দের ক্ষেত্রে সবসময় অগ্রাধিকার দেওয়া হয়েছে। চেয়ার, টেবিল, প্রজেক্টরসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করেছি। জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় স্পন্সর সংগ্রহ এবং আর্থিক ব্যবস্থাপনায়ও সহযোগিতা করা হয়েছে, যাতে ক্লাবটি আরও এগিয়ে যেতে পারে।”

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission